সারাদেশ

 আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো সংস্কার হচ্ছে রাতারাতি

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী: ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এমন উদ্যোগকে বাস্তবায়নের জন্য ‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ এই শ্লোগানকে ধারণ করে এবং আশ্রয়ন প্রকল্প প্রধানমন্ত্রীর সর্ববৃহৎ একটি মানবিক ও স্বপ্নের প্রকল্প হিসেবে সামনে রেখে কাজ করছে সরকার। তাই ভূমিহীন ও গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণে অনিয়ম, অবহেলা ও অর্থ আত্মসাৎকারীদের বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতিতে এগোচ্ছে সরকার। এরপরও এসব ঘর অনিয়মের খবর আসছে।

এমন পরিস্থিতিতে গৃহহীনদের পুনর্বাসনে সরকারি আশ্রয়ণ প্রকল্পে অনিয়মের তদন্তে মাঠে নামে প্রধানমন্ত্রীর কার্যালয়। এরই মধ্যে বগুড়ার শেরপুরে, সিরাজগঞ্জের কাজীপুরে, বরগুনা আমতলীতে, মুন্সিগঞ্জ সদর উপজেলায় অনিয়ম প্রমাণিত হওয়ায় ওএসডি করা হয় ৫ কর্মকর্তাকে। এদের মধ্যে ৪ জন ইউএনও এবং একজন এ্যাসিল্যান্ড।

এছাড়াও নিম্নমানের কাজ ও ঘর বরাদ্দে অনিয়মসহ, নানা অভিযোগ উঠেছে ২২টি জেলার ৩৬ উপজেলার বিরুদ্ধে।

অনিয়মে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এমন হুঁশিয়ারি দিয়ে দেশব্যাপী আশ্রয়ণ প্রকল্পের বাড়ি পরিদর্শনে নামছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) একাধিক টিম। এমন সংবাদ পেয়ে নড়েচড়ে বসেছেন স্থানীয় প্রশাসন। ফলে প্রধানমন্ত্রীর এসব প্রকল্প পরিদর্শনে নামেন মাঠ পর্যায়ের প্রশাসন।

প্রধানমন্ত্রীর এসব প্রকল্পগুলো উর্ধ্বতন কর্তৃপক্ষের তদন্তের কথা শোনে ঘরের ভাঙ্গাচুরা মেরামত শেষে চুনকাম করে তদন্ত দলকে ফাঁকি দেয়ার চেষ্টা হচ্ছে। এরই প্রেক্ষিতে নরসিংদীর কিছু ঘরের দেয়ালে ফাঁটল, বারান্দায় ফাঁটল ও ঘরের প্লাস্টারে সিমেন্ট কম দেয়ার ফলে খসে যাচ্ছে দেয়াল। ঘরের চালা দিয়ে পানি পড়ছে বেশকিছু ঘরের। এমন সময় এসব ঘর পরিদর্শনে আসছেন জেলা প্রশাসক এ খবরে রাতারাতি সংস্কার করে চুনা দিয়ে ফাঁকি দেয়ার চেষ্টা করা হয়। এছাড়া প্রশাসনের কাছে ঘরের সমস্যার কথা না বলার জন্য হুমকিও দেয়া হয়েছে কোথাও কোথাও।

‘অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে শেখ হাসিনা মডেল’ বাস্তবায়নে আশ্রয়ণ প্রকল্পের আওতায় এ পর্যন্ত দুইটি পর্যায়ে নরসিংদীতে সর্বমোট ২৭২ টি ঘর হস্তান্তর করা হয়েছে।
এরই প্রেক্ষিতে ৯ জুলাই (শুক্রবার) বিকেলে নরসিংদী জেলার পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নে অবস্থিত প্রথম পর্যায়ের মাঝেরচর গ্রামে অবস্থিত ২১টি ও দ্বিতীয় পর্যায়ের একই ইউনিয়নের বরাব এলাকার ১০টি ঘর পরিদর্শন করেন সদ্য যোগদানকারী জেলা প্রশাসক আবু নঈম মোহাম্মদ মারুফ খান।

পরিদর্শনকালে আশ্রয়ন প্রকল্পে বসবাসকারী মানুষের সাথে কথা বলেন এবং বরাব এলাকায় আশ্রয়ন প্রকল্পে বসবাসকারী ১০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও মাক্স বিতরণ করেন তিনি।

পরিদর্শনকালে মাঝেরচর এলাকায় অবস্থিত আশ্রায়ন প্রকল্পের মান কেমন দেখলেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জেলা প্রশাসক মিডিয়ার কাছে সাক্ষাতকার দিতে অপরগতা প্রকাশ করে তিনি বলেন, আমি আজ হঠাৎ পরিদর্শনে এসেছি। তাই কিছু বলতে চাই না। এখানে বসবাসকারীদের সাথে কথা বলে দেখেন তারা কিছু অভিযোগ করেন কিনা। আমিতো বলব ভালোই হয়েছে। এসময় মাঝেরচরের আশ্রায়ন প্রকল্পটি ইটভাটার সাথে করায় তা দ্রæত বন্ধ করার নির্দেশনা দেন।

এসময় সাথে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ ফারুক আহমেদ, পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আফসানা চৌধুরী (পিএএ), সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম ও জিনারদী ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম গাজী।

সান নিউজ/এস্ইআর/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা