সারাদেশ

রাজবাড়ীতে ধরা পড়ল ১৩ কেজির বোয়াল

নিজস্ব প্রতিনিধি, রাজবাড়ী : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা-যমুনা নদীর মোহনায় ১৩ কেজির একটি বোয়াল মাছ ধরা পড়েছে।

শনিবার (১০ জুলাই) ভোরে দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা ও যমুনার মোহনায় জেলে নিরঞ্জন হালদারের জালে মাছটি ধরা পড়ে।

জেলে মাছটিকে বিক্রির জন্য দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মৎস্য আড়তে নিয়ে যান। পরে ফেরিঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ ১ হাজার ৭০০ টাকা কেজি দরে মোট ২২ হাজার ১০০ টাকায় মাছটি কিনে নেন। এ সময় মাছটি দেখতে অনেক মানুষ ভিড় জমান।

মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ থেকে মুঠোফোন ঢাকার এক শিল্পপতির কাছে মাছটি ১ হাজার ৮০০ টাকা কেজি দরে মোট ২৩ হাজার ৪০০ টাকায় বিক্রি করেন।

শাহজাহান শেখ বলেন, পদ্মায় এত বড় বোয়াল খুব কম পাওয়া যায়। বোয়াল মাছের বেশি চাহিদা থাকায় তিনি এই মাছটি কিনে নেন।

জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল বলেন, পদ্মা থেকে এখনো বড় বড় আকৃতির মাছ হারিয়ে যায়নি। প্রতি দিনই পদ্মায় বাঘাইড়, পাঙাশ, কাতলসহ বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ ধরা পড়ছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা