সারাদেশ

গোপালগঞ্জে বিধিনিষেধ অমান্য ৪৭ ব্যক্তিকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জে সরকারি বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি লঙ্ঘন করায় ৪৭ ব্যক্তিকে বিভিন্ন অংকে ২৫ হাজার ৩’শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ শনিবার (১০ জুলাই) জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিধান কান্তি হালদার ।

তিনি জানান, সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ কার্যকর করতে জেলা শহরসহ ৫টি উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেটগন ও উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ এসব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় স্বাস্থ্যবিধি না মানা, মাস্ক না পড়া, অপ্রয়োজনে ঘর থেকে বের হওয়া, দোকান খোলা রাখাসহ বিভিন্ন অপরাধে ৪৭ ব্যক্তিকে বিভিন্ন অংকে মোট ২৫ হাজার ৩’শ টাকা জরিমানা করা হয়।তিনি আরও জানান, সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ সাধারণ মানুষ যাতে মেনে চলেন তার জন্য আগামী দিনগুলোতেও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা