সারাদেশ

করোনায় মমেকে ১২ জনের প্রাণহানি

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ : করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ জুলাই) সকাল ৮টা থেকে শনিবার (১০ জুলাই) সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাদের মৃত্যু হয়। তাদের মধ্যে ছয়জন করোনায় এবং ছয়জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

শনিবার (১০ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি বলেন, মৃতদের মধ্যে করোনায় মারা গেছেন ময়মনসিংহ সদরের মোকলেসুর রহমান (৭৬), স্বরসতি রায় (৬৫), টাঙ্গাইল সদরের জুনাইয়েদ আলি (৩৮), নেত্রকোনার বারহাট্টা উপজেলার আফাজ উদ্দিন (৯০), জামালপুর সদরের মমতাজ বেগম (৫৫) ও সরিষাবাড়ি উপজেলার আব্দুল খালেক (৭৫)।

এ ছাড়াও উপসর্গ নিয়ে মারা যান- ময়মনসিংহ সদরের আম্বিয়া খাতুন (৬০), রিতা বশাক (৪৫), ফুলবাড়িয়া উপজেলার সিদ্দিক (৩০), গফরগাঁওয়ের শুভ রাজ মন্ডল (৬০), ঈশ্বরগঞ্জ উপজেলার আমেনা খাতুন (৭০) এবং টাঙ্গাইল সদরের আনোয়ারা (২৬)।

করোনা ইউনিটে বর্তমানে রেকর্ড সংখ্যক ৪১৭ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২১ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৭৩ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩ জন।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা