সারাদেশ

বিধিনিষেধ অমান্য করায় চট্টগ্রামে ৯৩ মামলা 

চট্টগ্রাম প্রতিনিধি: লকডাউনে স্বাস্থ্যবিধি উপেক্ষা করায় চট্টগ্রাম জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশন অভিযান চালিয়ে শুক্রবার (৯ জুলাই) নগরীতে ৯৩টি মামলা করেছে। এ সময় আর্থিক জরিমানাও করা হয়।

চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্র জানায়, লক ডাউন চলাকালে বিধি-নিষেধ মানা হচ্ছে কিনা যাচাইয়ের লক্ষ্যে শুক্রবার ছুটির দিনেও ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। এ সময় সরকার-ঘোষিত বিধিনিষেধ মেনে না চলায় বিভিন্ন দোকান, রেস্টুরেন্ট ও শপিংমলে অভিযান পরিচালনা করে অর্থদণ্ডের পাশাপাশি সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি প্রতিপালনে সচেতন করা হয়। বিধিনিষেধ অমান্য করায় ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৮০টি মামলায় ২৮ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়।

এদিকে, চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) সূত্র জানায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌসের নেতৃত্বে নগরীর কে সি দে রোড, লালদিঘি, জেল রোড, বান্ডেল রোড, ব্রিকফিল্ড রোড, পাথরঘাটা, কবি নজরুল ইসলাম রোডসহ বিভিন্ন এলাকায় করোনা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় ভাইরাসজনিত রোগের বিস্তার রোধে সরকারি স্বাস্থ্যবিধি উপেক্ষা করায় ১৩ টি মামলা রুজুপূর্বক ১৩ ব্যক্তিকে ১ হাজার ৬ শত টাকা জরিমানা করা হয়। অভিযানকালে ম্যাজিস্ট্রেটগণ মাস্ক বিতরণ করেন এবং নগরবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা প্রদান করেন। অভিযানে ম্যাজিস্ট্রেটদের সহায়তা করেন সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

চসিক ও জেলা প্রশাসন জানিয়েছে, করোনা ভাইরাস প্রতিরোধকল্পে নগরবাসীকে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করার লক্ষ্যে তাদের এ অভিযান অব্যাহত থাকবে।

সান নিউজ/এমঅর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

শিক্ষার গুণগত উন্নয়নে জোর প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি যুক্তরাষ্ট্রের

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

আবারও সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

ঝালকাঠিতে ননদ জামাইয়ের পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ গৃহবধূর বিরুদ্ধে 

ঝালকাঠি সদর উপজেলায় ননদ জামাইয়ের পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে এক গৃহবধূ...

অনলাইনে চাকরির ফাঁদ, বাড়ছে মানবপাচার

তথ্যপ্রযুক্তির দ্রুত বিস্তারের সঙ্গে সঙ্গে মানবপাচার চক্রও তাদের কৌশল পাল্টেছ...

মাদারীপুরের কালকিনি ও ডাসারে অসহায় পরিবারে আর্থিক সহায়তা 

মাদারীপুরের কালকিনি ও ডাসারে অসহায় পরিবারের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন ম...

বাগেরহাটে  ১১টি চোরাই গরু উদ্ধার, গ্রেপ্তার ৩

বাগেরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে চোরাই ১১টি গরু উদ্ধার কর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা