সারাদেশ

উখিয়ায় টমটম চালকরা পেল খাদ্য সহায়তা

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার : কক্সবাজারের উখিয়ায় টমটম চালকদের জরিমানার বদলে খাদ্য সামগ্রী তুলে দিয়েছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেলে চালকদের হাতে জরুরি খাদ্য সহায়তা তুলে দেন জেলা প্রশাসক মামুনুর রশীদ।

এর আগে বিধিনিষেধ অমান্য করে টমটম নিয়ে ঘর থেকে বের হয়ে সকাল থেকে ভ্রাম্যমাণ আদালতের কাছে আটক হন ৪০ জন টমটম চালক। পরে তাদের শহীদ মিনার এলাকায় জড়ো করা হয়। বিকেল পর্যন্ত অপেক্ষার পর জরিমানা কিংবা সাজার পরিবর্তে উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে চালকদের হাতে জরুরি খাদ্য সহায়তা তুলে দেন জেলা প্রশাসক। এসময় করোনার প্রাদুর্ভাব সম্পর্কে সতর্ক করে বাসা থেকে বের না হওয়ার অনুরোধ জানান। আর খাবার দরকার হলে ৩৩৩ নম্বরে কল করতে পরামর্শ দেন জেলা প্রশাসক।

টমটম চালাক আলী আকবর বলেন, দুদিন আগে এক টমটম চালাকসহ তিনজন সাজা নিয়ে কারাগারে গেছেন। আমরাও নিশ্চিত ধরে নিয়েছি জরিমানা করা হবে। পকেটে টাকা নেই, জরিমানা দিতে না পারলে সাজা খাটতে হবে। কিন্তু শেষ পর্যন্ত যা হলো তার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না।

এ বিষয়ে জেলা প্রশাসক মামুনুর রশীদ বলেন, বিধিনিষেধ বাস্তবায়নে কঠোরতার পাশাপাশি কর্মহীন মানুষদের সহায়তা প্রদান করছে সরকার। ২১টি ক্যাটাগরি বিবেচনা করে সহায়তা প্রযোজ্য মানুষদের জরুরি এই সাহায্য দেয়া হচ্ছে।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ বলেন, মানবিক বিবেচনায় আমরা আটক টমটম চালকদের নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদান করেছি। লকডাউনে খাবার না থাকায় ৩৩৩ নম্বরে কল করা উপজেলার শতাধিক মানুষকে খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হয়েছে। লকডাউনে বিধিনিষেধ ভঙ্গ করায় প্রথম সাতদিন উখিয়ায় ১২২ মামলায় এক লাখ ৭৬ হাজার টাকা জরিমানা ও তিনজনকে বিনাশ্রমে কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

সাননিউজ/ এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা