সারাদেশ

ইউএনও বদলি ঠেকাতে গ্রামবাসীর মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, পিরোজপুর: পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ’দের বদলী ঠেকাতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

আজ সকাল ১১টার দিকে ইন্দুরকানী উপজেলা পরিষদ মাঠে বিভিন্ন গ্রাম থেকে লোকজন এসে ঝড়ো হয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধনে বক্তারা জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-মুজাহিদ একজন ভালো মানুষ। তিনি ইন্দুরকানী উপজেলার বেশকিছু উন্নয়নমূলক কাজ শুরু করেছেন। এখন তাকে বদলী করা হলে উন্নয়নমূলক কাজ বাধাগ্রস্ত হতে পারে।তার বদলী ঠেকাতে আরো কর্মসূচি হাতে নিবেন এলাকাবাসী তবুও ইউএনও আল- মুজাহিদকে এই উপজেলায় কর্মরত হিসাবে দেখতে চান তারা।

এদিকে গত মাসের ২৮শে জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারকের আদেশে ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদকে বরগুনার পাথরঘাটা উপজেলায় বদলী ও বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মরত লুৎফুন্নেসা খানমকে ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগদান করতে বলা হয়েছে। আর আজ দায়িত্ব বুঝে নেওয়ার কথা রয়েছে নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেসা খানম।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা