সারাদেশ

কুড়িগ্রামে অবৈধ প্রবেশের দায়ে আটক ১২

নিজস্ব প্রতিনিধি, কুড়িগ্রাম : কুড়িগ্রামের ফুলবাড়ীতে অবৈধভাবে প্রবেশের সময় শিশুসহ ১২ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। বুধবার (৭ জুলাই) কাশিপুর বিওপির হাবিলদার মাসুদের নেতৃত্বে তাদের আটক করা হয়। পরে বিজিবি বাদী হয়ে পাসপোর্ট আইনে ফুলবাড়ী থানায় একটি মামলা করে।

আটকরা হলেন, নাগেশ্বরী উপজেলার বিন্যাবাড়ী গাগলা এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে আ. জলিল (৫৫),তার স্ত্রী লিলিফা বেগম (৪৫), ছেলে লিমন মিয়া (১২), মেয়ে আফরিনা (৮), নাগেশ্বরী কুটি বামনডাঙ্গা গ্রামের বাদশা মিয়ার ছেলে হাবিবুর রহমান (৩৬), আনজু বেগম (৩০), সুখাতী বোর্ড ঘরের মৃত রুবেল হোসেন মেয়ে রুবিনা (৫), কুটি বামনডাঙ্গার মৃত আ. হাকিমের ছেলে হাফিজুর রহমান (৩৮), হাফিজুর রহমানের স্ত্রী আনিচা বেগম (৩২), মেয়ে হামিদা (৮), ছেলে রমজান আলী (৩), ফুলবাড়ী উপজেলার শ্যামপুর গ্রামের আব্দুস সোবহানের ছেলে জাকির হোসেন (২২)।

জানা গেছে, তারা ভারতের দিল্লিতে ইটের ভাটায় কাজ শেষে দালালের মাধ্যমে উপজেলার কাশিপুর সীমান্তের আন্তর্জাতিক পিলার নং ৯৪২ এর ৪ এস এর কাছ দিয়ে পার হয়ে আসার সময় আটক হয়।

এ ব্যাপারে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় জানান, আটক ১২ জনের মধ্যে সাতজনের বিরুদ্ধে পাসপোর্ট আদেশ আইনে মামলা হয়েছে। অপরাধ ও শিশু বিবেচনায় আটক পাঁচ শিশুকে উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও শিশু বান্ধব কর্মকতার উপস্থিতিতে লিখিত জিম্মা নামায় তাদের অভিভাবকদের সাক্ষর নিয়ে হস্তান্তরের মাধ্যমে হোম কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দেয়া হয়েছে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

সম্মানি ভাতা বাড়ালো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

ঢাকাতে বজ্রবৃষ্টির আভাস

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন...

মিরাজকে সরিয়ে নতুন অধিনায়ক?

বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে মেহেদী হাসান মিরাজকে সরানো হতে পারে&mdas...

‘ধুম ফোর’ গুঞ্জন উড়িয়ে দিলেন রণবীর কাপুর

বলিউড তারকা রণবীর কাপুরকে ঘিরে ‘ধুম ফোর’ সিনেমায় অভিনয়ের গুঞ্জন ব...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা