সারাদেশ

ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি আর নেই

নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল : জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার এনামুল করিম শহীদ আর নেই। মঙ্গলবার (৬ জুলাই) দিবাগত রাত ১০টা ২৫ মিনিটে ঢাকার ইবনে সিনা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল জানান, এনামুল করিম হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (৭ জুলাই) বাদ জোহর টাঙ্গাইল বেবিস্ট্যান্ড গোরস্থান মসজিদে জানাজা শেষে কেন্দ্রীয় গোরস্থানে তাকে দাফন করা হয়।

মৃত্যুকালে স্ত্রী, চার ছেলে, নাতি-নাতনি ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন এনামুল করিম। তার বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় হলেও তিনি নিজ পরিবার নিয়ে পৌর শহরের থানাপাড়া বসবাস করতেন।

তিনি দেলদুয়ারের মওলানা আবদুল হামিদ খান ভাসানী ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও টাঙ্গাইলের লর্ড ব্যাডেন পাউয়েল খ্যাত সাবেক জেলা স্কাউট লিডার, লৌহজং নদী রক্ষা আন্দোলন ও পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতিসহ বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা