সারাদেশ

ঠাকুরগাঁওয়ে করোনায় ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে করোনায় আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ জুলাই) সকাল ৮টা থেকে বুধবার (৭ জুলাই) সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এসময়ে ১০৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার।

তিনি বলেন, জেলায় ২২৫টি নমুনা পরীক্ষায় ১০৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ সময় মৃত্যু হয়েছে চারজনের। যাদের মধ্যে দুজন দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে, রংপুর সদর হাসপাতালে একজন ও ঠাকুরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একজন মারা গেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, করোনায় আক্রান্ত হয়ে ৬ জুলাই পাঁচজন, ৫ জুলাই একজন, ৪ জুলাই সাতজন, ৩ জুলাই চারজন, ১ জুলাই দুজন মারা গেছেন। নিহতদের প্রত্যেকের বয়স ৪০ থেকে ৭০ বছরের মধ্যে।

ঠাকুরগাঁও জেলায় এখন পর্যন্ত ৪ হাজার ৮৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৬০৬ জন ও মারা গেছেন ১০৪ জন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা