সারাদেশ

মমেকের আরও ৭ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ : ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ জুলাই) সকাল ৮টা থেকে বুধবার (৭ জুলাই) সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাদের মৃত্যু হয়। তাদের মধ্যে ৩ জন করোনায় এবং ৪ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি বলেন, করোনায় মৃতদের মধ্যে ময়মনসিংহ সদরের হাফিজুর রহমান (৫০), মোহাফজ্জল হোসেন (৬২) ও নগরীর কেওয়াটখালীর আব্দুল কাদের (৬০)। এ ছাড়া উপসর্গ নিয়ে মারা গেছেন- ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আবুল কাশেম (৭৫), নেত্রকোনা সদরের হেনা পাল (৫৭), গাজীপুরের শ্রীপুর উপজেলার লিয়াকত আলী (৩০) ও টাঙ্গাইলের কালিহাতীর আনোয়ারা বেগম (৭৫)।

জানা যায়, মমেকে করোনা ইউনিটে বুধবার সকাল ১০টা পর্যন্ত ভর্তি আছেন ৩৪১ জন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ১৯ জন। ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৫১ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩০ জন।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা