সারাদেশ

শ্রমিকদের গণপিটুনিতে যুবক নিহত

নিজস্ব প্রতিনিধি, চাঁদপুর : চাঁদপুরের মতলব উত্তরে ধনাগোদা নদীতে বাল্কহেডে চাঁদা তুলতে যায় মামুন বেপারী (৩৮) নামে এক যুবক। সেখানে ক্ষুব্ধ শ্রমিকদের গণপিটুনিতে তিনি নিহত হন। শনিবার (০৩ জুলাই) দুপুরে চাঁদপুর মতলব উত্তরের শ্রীরায়েরচর এলাকায় এ ঘটনা ঘটে।

মামুন গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া জামালপুরের মোহাম্মদ আলির ছেলে।

মতলব উত্তরের বেলতলী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, শনিবার (০৩ জুলাই) দুপুরে মেঘনা নদীতে ট্রলারযোগে মামুনসহ চাঁদাবাজরা বাল্কহেডে চাঁদা তুলতে যায়। এ সময় বাল্কহেড শ্রমিকদের সঙ্গে তাদের মারামারি হয়। এতে মামুন মাথায় আঘাত পায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে নিহত মামুনের লোকজন বিকেল ৪টার দিকে ১০-১৫টি ইঞ্জিনচালিত ট্রলারযোগে বাগানবাড়ি ইউনিয়নের সন্তোষপুর গ্রামে হামলা চালায়। তারা ৫-৬টি বসতঘর ব্যাপক ভাঙচুর করে। এ সময় তিনজন আহত হন।

এ বিষয়ে চাঁদপুরের নৌ-পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, মামুন বেপারী একজন চিহ্নিত চাঁদাবাজ। তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। তিনি নিয়মিত বাল্কহেড থেকে চাঁদা তুলতেন। মামুনের মৃত্যুর পর তার লোকজন সন্তোষপুর গ্রামে বাড়িঘরে হামলা চালায়। সন্ধ্যায় আমি ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন করেছি।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা