নিয়েও আক্রান্ত এমপি জাহির
সারাদেশ

টিকা নিয়েও করোনা আক্রান্ত এমপি জাহির

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ : দুই ডোজ টিকা নেয়ার পরও করোনায় আক্রান্ত হয়েছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির। এ নিয়ে তিনি দ্বিতীয় বার আক্রান্ত হলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী সুদীপ দাশ। তিনি জানান, বৃহস্পতিবার (১ জুলাই) এমপি আবু জাহির ঢাকায় নমুনা দেন। শুক্রবার (২ জুলাই) তার রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে তিনি ঢাকার বাসায় আইসোলেশনে আছেন।

এর আগে, গত বছরের ২৭ অক্টোবর তিনি প্রথম বার করোনায় আক্রান্ত হন। এরপর সারাদেশে করোনার ভ্যাকসিন উদ্বোধনের সময় সর্বপ্রথম তিনি হবিগঞ্জে ভ্যাকসিন গ্রহণ করে এর উদ্বোধন করেন। তিনি করোনা টিকার দুই ডোজ গ্রহণের পরও করোনায় আক্রান্ত হলেন।

এমপি জাহির হবিগঞ্জে থাকাকালীন করোনা মোকাবিলায় দলীয়ভাবে ব্যাপক প্রচার-প্রচারণা করেছেন। এছাড়া দলীয় কর্মসূচি ছাড়াও তিনি সার্বক্ষণিক বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ ও বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা