সারাদেশ

মমেকে আরও ১৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ : ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সাতজন করোনায় এবং সাতজন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

শুক্রবার (২ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় মমেকে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন- জামালপুর সদরের আজিজুন নাহার (৩২), সরিষাবাড়ি উপজেলার সেলিনা বেগম (৪০), ময়মনসিংহ সদরের তাসলিমা বেগম (২৮), ত্রিশালের সুরুজ আলী (৫০), শেরপুরের মো. হানিফ মিয়া (৬০), নেত্রকোনার প্রীতিলতা (৮৫) এবং গাজীপুরের শ্রীপুরের কোহিনুর বেগম (৩৮)।

এ ছাড়াও উপসর্গ নিয়ে মারা গেছেন- শেরপুর সদরের মো. আব্দুল জলিল (৭৫), যশোরের ঝিকরগাছার জুলফিকার আলী (৮২), ময়মনসিংহের আকুয়ার মোস্তাফিজুর রহমান (৬৫), সদরের আব্দুল মতিন (৫৮), আব্দুস সামাদ (৪৪), দিঘারকান্দার বিসুতুপ সাহা (৬৮) এবং ফুলবাড়িয়ার নাসিমা বেগম (৩৫)।

বর্তমানে ইউনিটের আইসিইউতে ১৩ আসনে সবগুলোই রোগীতে পূর্ণ। ২১০ শয্যার করোনা ওয়ার্ডে রোগী ভর্তি রয়েছেন ২৩৮ জন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৪৩ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ জন।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা