সারাদেশ

প্রেমিকের উপর অভিমানে তরুণীর আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি, মুন্সীগঞ্জ : প্রেমিকের উপর অভিমান করে মুন্সিগঞ্জ সদরে গলায় ফাঁস দিয়ে ফাতেমা আক্তার (২৩) নামের এক তরুণী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (১ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার মিরকাদিম পৌরসভা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ফাতেমা মিরকাদিম পৌরসভার কাঠালতলা এলাকার আহম্মেদ হোসেনের মেয়ে। সৌদি প্রবাসী প্রেমিক ফোনে বকাঝকা করায় তিনি আত্মহত্যা করেন বলে ধারণা পরিবারের।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, ফাতেমার সঙ্গে গত সাত বছর ধরে সৌদি প্রবাসী মো. ফারহান সবুজ নামের এক ছেলের ইমোতে প্রেমের সম্পর্ক চলছিল। তবে এর মধ্যে কখনো তাদের দেখা হয়নি। পরিবার ফাতেমাকে অন্য কোথাও বিয়ে দিতে চাইলে প্রবাসী ফারহান নানাভাবে তাকে হুমকি দিতে থাকেন। এক পর্যায়ে ফাতেমার পরিবার ফারহানের সঙ্গে তার বিয়ে দিতে রাজি হয়। গত সপ্তাহে পারিবারিকভাবে তাদের বিয়েও ঠিক হয়। কিন্তু গত তিনদিন আগে সন্দেহের বশবর্তী হয়ে ফাতেমাকে বকাঝকা করেন ফারহান। এতে বৃহস্পতিবার তিনি আত্মহত্যা করেন।

নিহতের মা বলেন, গত সপ্তাহে পারিবারিকভাবেই ফারহানের সঙ্গে তার মেয়ের বিয়ে ঠিক হয়। কিন্তু গত তিনদিন ধরে ফাতেমা খাবার খাননি। জিজ্ঞাসা করলে উত্তরও দিতেন না। আজ দুপুর ১টার দিকে রান্না বসিয়ে তিনি পুকুরে পানি আনতে যান। এ সুযোগে ফাতেমা ঘরের দরজা-জানালা বন্ধ করে গলায় ফাঁস দেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাতিমার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা