সারাদেশ

বিধিনিষেধ অমান্য করায় ৩৭ জনকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে সর্বাত্মক লকডাউনের প্রথম দিনে ভ্রাম্যমাণ আদালতের পৃথক দুটি অভিযানে ৩৭ জনকে ১৮ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জুলাই) অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক।

ভাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সারা দেশে চলমান সর্বাত্মক লকডাউনের প্রথম দিন কঠোর লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় ৩৭ জনকে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন-২০১৮ এর ২৪ (২) অনুসারে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে।

উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ ২৭ জনকে ১০ হাজার ৯০০ টাকা এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক ১০ জনকে ৭ হাজার ৭০০ টাকা মোট ১৮ হাজার ৬০০ টাকা জরিমানা করে আদায় করেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ঝোটন চন্দ বলেন, মহামারি করোনার প্রাদুর্ভাব রোধে সারা দেশে দেওয়া কঠোর লকডাউনের বিধি-নিষেধ অমান্য করায় এদেরকে জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা