সারাদেশ

মুন্সীগঞ্জে লকডাউনে কঠোর অবস্থানে পুলিশ

নিজস্ব প্রতিনিধি,মুন্সীগঞ্জ: সারাদেশে সংক্রমণ বাড়ায় সরকার ঘোষিত সাতদিনের সর্বাত্মক কঠোর লকডাউনের আজ প্রথম দিন। আর প্রথম দিনে কঠোর অবস্থানে রয়েছে মুন্সীগঞ্জ জেলা পুলিশ ও সকল উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকে মুন্সীগঞ্জ শহর ঘুরে দেখা গেছে, পুলিশ শহরের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়েছে। পণ্য বাহী ট্রাক ছাড়া তারা কোন যানবাহন চলাচল করতে দিচ্ছে না। প্রতিটি ভ্যান, রিকশা এবং পথচারীদের জিজ্ঞাসাবাদ করছেন। নিত্যপ্রয়োজনীয় ও স্বাস্থ্য সেবা ছাড়া কাউকে চলাফেরা করতে দিচ্ছে না।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সুমন দেব বলেন, সরকার ঘোষিত লকডাউনের আজ প্রথম দিন। সকাল থেকেই শহরের বিভিন্ন জায়গায় ও বিভিন্ন উপজেলায় আমরা অবস্থান নিয়েছি। প্রতিটি যানবাহন চেক করছি। বিশেষ করে মাস্ক পরিধান অবশ্যই করতে হবে, বিনা প্রয়োজনে কেউ যেন বাড়ির বাহিরে না যেতে পারে সেদিকে লক্ষ্য করছি।

সদর থানা অফিসার ইনচার্জ আবু বক্কর সিদ্দিক জানান, কঠোর লকডাউনে আমরা সকাল থেকেই সরকারের বিভিন্ন বিধিনিষেধ অনুযায়ী উপজেলার বিভিন্ন স্থানে পুলিশি চেকপোস্ট বসিয়েছি। পণ্য বাহী ট্রাক ছাড়া কোন যানবাহন চলাচল করতে দেওয়া হচ্ছে না এবং মাস্ক ব্যবহার করতে বাধ্য করা হচ্ছে।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নোমান হোসেন বলেন , কঠোর লকডাউন বাস্তবায়নে চার প্লার্টুন সেনা, দুই প্লার্টুন বিজিবি, র্যাব ও পুলিশ সদস্যরা আমার সাথে রয়েছেন। আমরা সকল বিষয় তদারকি করছি।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা