সারাদেশ

খুলনায় ৩৯ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, খুলনা : খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৩৯ জনের। এর আগে একদিনে করোনায় সর্বোচ্চ ৩৩ জনের মৃত্যু হয়েছিল। একইসময়ে বিভাগে করোনা শনাক্ত হয়েছে এক হাজার ২৪৫ জনের।

বৃহস্পতিবার (১ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেন বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. রাশেদা সুলতানা।

স্বাস্থ্য পরিচালকের দফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের কুষ্টিয়ায় সাতজন, যশোরে সাতজন, খুলনায় চারজন, ঝিনাইদহে চারজন, সাতক্ষীরায় চারজন, মেহেরপুরে তিনজন, নড়াইলে তিনজন, চুয়াডাঙ্গায় দুজন ও বাগেরহাটে একজন মারা গেছেন করোনায়।

এর আগে খুলনা বিভাগে ২৯ জুন সর্বোচ্চ ৩২ জনের মৃত্যু হয়েছিল করোনায়। আজ সেই রেকর্ড ভেঙে সর্বোচ্চ ৩৯ জনের মৃত্যু হয়েছে।

এদিকে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে দেখা দিয়েছে শয্যা সঙ্কট। এছাড়া রয়েছে অক্সিজেনের সঙ্কট। এতে দুর্ভোগে পড়ছেন রোগীরা। পাশাপাশি হিমশিম খেতে হচ্ছে হাসপাতালে কর্তব্যরতদের।

সান নিউজ/ এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা