সারাদেশ

নারীসহ ৮ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিনিধি, সাভার : সাভারে ১১৪৭ পিস ইয়াবাসহ দুই নারী মাদক ব্যবসায়ীসহ ৮ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব ।

বুধবার (৩০ জুন ) সকালে র‌্যাব-৪, সিপিসি-২ এর লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ মাদক উদ্ধার ও আটকের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার রাতে সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে র‌্যাব ।

আটককৃতরা হলেন-বিপ্লব হোসেন (৩৮),মো.জহির ইসলাম (৩৮),মোছাঃ রোকেয়া (৩৬ ), মোঃসানোয়ার হোসেন (৩৬), ওমর ফারুক সরদার (৩০), মোছাঃ মহি আক্তার (২৩), আরিফুল রহমান ও রাকিব হাসান (১৮)।

র‌্যাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে সাভারের আনন্দপুরে র‌্যাবের একটি দল অভিযান চালায় । এসময় ১১৪৭ পিস ইয়াবা, ২ পিস বিয়ারের ক্যান এবং মাদক বিক্রির নগদ ১৭,০২৫ টাকা উদ্ধার করে। সেই সাথে মাদকের সাথে জড়িত দুই নারীসহ ৮ ব্যক্তিকে আটক করে ।

র‌্যাব-৪, সিপিসি-২ এর লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ জানান, আটককৃত ব্যক্তিরা দেশের সীমান্তবর্তী এলাকা থেকে নেশা জাতীয় মাদকদ্রব্য সংগ্রহ করতেন। সেই সাথে ভিন্ন ভিন্ন কৌশলে মানুষের লোকচক্ষুর আড়ালে রাজধানীসহ আশেপাশের এলাকায় মাদক সরবরাহ করেন ওই আট ব্যক্তি ।

তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান র‌্যাবের ওই কর্মকর্তা।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা