সারাদেশ

গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি জামালপুর: জামালপুরে ফারজানা আক্তার (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার শ্রীপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।

নিহত ফারজানা আক্তার শ্রীপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে শাকিল মিয়ার তৃতীয় স্ত্রী। শাকিল আগের দুই স্ত্রীকে তালাকের পর ফারজানাকে বিয়ে করেন। ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী পলাতক রয়েছে।

সদর থানার ওসি মো. রেজাউল ইসলাম খান এ বিষয়ে জানান, আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে শাকিল মিয়ার নিজ বসতঘরের ধর্নার সাথে ঝুলন্ত অবস্থায় গৃহবধূ ফারজানা আক্তারের লাশ দেখতে পায় প্রতিবেশীরা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ফারজানার লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশকে মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এখনো কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা