সারাদেশ

বগুড়ায় ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

নেহাল আহমেদ (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ২ হাজার ৫শ পিস ইয়াবা ট্যাবলেটসহ মালা বানু (৪৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম বলেন, মঙ্গলবার (২৯ জুন) বিকালে সান্তাহার চা-বাগান এলাকার বেলাল হোসেনের বাড়িতে ইয়াবা বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালায় ‍সান্তাহার পুলিশ ফাঁড়ি।

তার নেতৃত্বে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুল ওয়াদুদ এ অভিযান পরিচালনা করেন। এ সময় বেলালের বাড়ি থেকে মোবাইল ফোনের বাক্সের ভিতর নীল রং এর পলিথিনে মোড়ানো ১৪টি প্যাকেট থেকে মোট ২ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ওই সময় বেলালকে না পাওয়া গেলে তার স্ত্রী মালা বানুকে আটক করা হয়।

তিনি আরও বলেন, এ বিষয়ে মাদক দ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সাননিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা