সারাদেশ

ক্লাব দখল নিয়ে সংঘর্ষ, যুবক নিহত

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ শহরের ফতুল্লাথানাধীন চাষাঢ়ায় ক্লাব দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে রুবেল (২৮) নামে এক যুবক নিহত এবং আরও অন্তত ৬ জন আহত হয়েছেন।

সোমবার(২৮জুন) রাত ১০টায় ফতুল্লার চাষাঢ়া রেল স্টেশন এলাকাতে এই ঘটনা ঘটে।

এলাকাবাসীরা জানায়, চাষাঢ়ায় ক্লাবটি পরিচালনা করতেন মানিক ও শামীম। সেখানে কয়েকদিন ধরেই হানা দিচ্ছিল ইসদাইর বুড়ির দোকান এলাকার জুয়েল ও সোহাগ গ্রুপ। এ নিয়ে তাদের মধ্যে কয়েকদিনে ধরেই উত্তেজনা বিরাজ করছিল। সোমবার রাতে উভয় পক্ষের লোকজন একে অন্যের উপর হামলা চালায়। তখন রুবেল নামে এক নৈশপ্রহরী গুরুতর জখম হন। তাকে ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।

এ সময় ধারালো ছুরির আঘাতে আহত জুয়েল (৩২), জামান (২৮), চঞ্চল (২৮) ও সোহাগকে (৪০) আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, বস্তিতে একটি ক্লাব তৈরি হয়েছে। সেই ক্লাবটি দখলের জন্য দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতেই এই হতাহতের ঘটনা ঘটে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা