সারাদেশ

লালমনিরহাটে প্রেমিকাকে হত্যা

নিজস্ব প্রতিনিধি, লালমনিরহাট : লালমনিরহাটের সদর উপজেলায় বিয়ের জন্য চাপ দেওয়ায় প্রেমিকাকে হত্যা করে প্রেমিক বিধান চন্দ্র বর্মণ। হত্যার পর লাশ একদিন ঘরে রেখে পরে পাটক্ষেতে ফেলে দেয় বিধান ও তার সহযোগী সুকুমার চন্দ্র বর্মন।

সোমবার (২৮ জুন) বিকালে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহ আলম এসব তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় বিধান চন্দ্র বর্মন ও সুকুমার চন্দ্র বর্মণকে গ্রেফতার করেছে পুলিশ।

গত ২৪ জুন রতিপুর বসুনিয়াটারী এলাকায় পাটক্ষেত থেকে জুলেখা বেগমের মরদেহ উদ্ধার করেন সদর থানা পুলিশ।

পুলিশ জানায়, জুলেখা বেগমের প্রথম স্বামীর সাথে বিয়ে বিচ্ছেদ হলে পার্শ্ববর্তী জেলা কুড়িগ্রামে তার ২য় বিয়ে হয়। বিয়ের পর তিনি জানতে পারে তার ২য় স্বামীর সে ৬ষ্ঠ স্ত্রী। পরে জুলেখা বেগম মায়ের বাড়িতে থাকতে শুরু করেন। এ সময় পার্শ্ববর্তী রতিপুর মণ্ডল পাড়া এলাকার দীনেশ চন্দ্র বর্মণের ছেলে বিধান চন্দ্র বর্মণের (২৬) সাথে মোবাইল ফোনে পরিচয়ের পর প্রেম হয়।

বিধানের স্ত্রী বাড়িতে না থাকায় গত ২১ জুন রাতে জুলেখা বেগম বিধান চন্দ্র বর্মণের বাড়িতে যায় এবং রাত্রি যাপন করেন। পরের দিনও তিনি একই কাজ করেন। রাত্রি যাপন শেষে ভোরে বিধানকে বিয়ের চাপ দেয়। বিধান বিয়ে করতে রাজি না হলে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বিধান জুলেখাকে হত্যা করে লাশ খাটের নিচে লুকিয়ে রাখে।

এরপর ২৩ জুন রাতে বিধান তার কর্মচারী সুকুমার চন্দ্র বর্মণকে বাড়িতে ডেকে এনে তার সহযোগিতায় জুলেখা বেগমের লাশ পার্শ্ববর্তী পাটক্ষেতে লুকিয়ে রাখে।

২৪ জুন স্থানীয় লোকজন ক্ষেতে কাজ করতে গিয়ে জুলেখা বেগমের লাশ দেখে পুলিশে খবর দেয়।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহ আলম বলেন, লাশ উদ্ধারের পর থেকে আমরা তদন্ত শুরু করি। সন্দেহজনক ভাবে আমরা জুলেখার প্রেমিক ও তার কর্মচারী সুকুমার চন্দ্রকে গ্রেফতার করলে ঘটনার ৪৮ ঘটনার মধ্যেই এ হত্যাকাণ্ডের রহস্য বের করতে সক্ষম হই।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

নজরদারির ঘাটতিতে সুন্দরবনে দস্যুতা বেড়েছে: পরিবেশ প্রতিমন্ত্রী

ঠিকমতো নজর দিতে না পারায় সুন্দরবনের দস্যুতা বেড়েছে বলে মন্তব্য করেছেন বন, পরি...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা