সারাদেশ

আশুলিয়ায় যুবলীগ নেতাসহ ৯ ডাকাত আটক

নিজস্ব প্রতিনিধি, সাভার : ঢাকার সাভারে দেশীয় অস্ত্র ও মাদকসহ ডাকাত দলের নয় সদস্যকে আটক করেছে র‍্যাব। রোববার (২৭ জুন) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-৪ এর কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার রাকিব মাহমুদ খাঁন এ তথ্য জানান।

এর আগে শনিবার (২৬ জুন) রাতে আশুলিয়ার পাবনার টেক এলাকা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতাররা হলেন- আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন (৩৮), মো. রিপন মিয়া (৩০), সানোয়ার হোসেন পাঠান (৩৫), লিটন রেজা ওরফে রাজা (৩৪), সাইফুল ইসলাম (৩২), আহাদ আলী (৩৮), আশরাফ আলী (৪০), আল আমিন (২৫) ও মো. রোকনুজ্জামান (৩৪)।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র‌্যাব। এসময় পাঁচটি হাঁসুয়া, একটি দা, একটি করাত, একটি চাইনিজ কুড়াল, ২৬৬ পিস ইয়াবা, এক ক্যান বিয়ার, ১১টি মোবাইল এবং নগদ ১৯ হাজার ৭২৫ টাকাসহ তাদের আটক করা হয়। তারা সংঘবদ্ধ হয়ে জেলার সাভার, আশুলিয়া, ধামরাইয়ের বিভিন্ন স্থানে যানবাহনে ডাকাতি করে আসছিলো বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন।

আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন যুবলীগের সভাপতি শামীম মণ্ডল বলেন, ‘দীর্ঘদিন ধরে সানোয়ার হোসেন সাংগঠনিক কোনো কাজে আসতেন না। মিছিল-মিটিংয়েও তাকে পাওয়া যেত না। হঠাৎ করে শুনলাম তাকে র‌্যাব আটক করেছে। সিনিয়র নেতাদের বিষয়টি জানানো হয়েছে। এ বিষয়ে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা