সারাদেশ

ট্রাক্টর চাপায় অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ২

নিজস্ব প্রতিনিধি, রংপুর : রংপুরে বালু বোঝাই একটি ট্রাক্টরের চাপায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা এক অন্তঃসত্ত্বা নারীসহ দুইজন নিহত হয়েছে। রোববার (২৭ জুন) দুপুরে মিঠাপুকুর-ফুলবাড়ি আঞ্চলিক মহাসড়কের মোসলেমবাজার এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির উপকেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রংপুর মহানগরীর মর্ডান এলাকার অটোরিকশা চালক ওবায়দুল ইসলাম (৩৫) ও বাবু খাঁ এলাকার হাসিনা পারভিন (৩০)। হাসিনা পারভীন সাত মাসের অন্তঃসত্তা ছিলেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, অটোরিকশা চালক ওবায়দুল ইসলাম যাত্রী অন্তঃসত্তা হাসিনা পারভিনকে নিয়ে মিঠাপুকুরের গড়েরমাথা হয়ে রংপুরের দিকে যাচ্ছিলেন। পথে মিঠাপুকুর-ফুলবাড়ি আঞ্চলিক মহাসড়কের মোসলেমবাজার এলাকায় যাত্রী নেয়ার জন্য অটোরিকশাটি দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে বালু বোঝাই একটি ট্রাক্টর তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যায়। খবর পেয়ে মিঠাপুকুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করেন।

প্রত্যক্ষদর্শী রেজাউল করিম বাটুল জানান, সড়কের বাম পাশে দাঁড়িয়ে ছিল অটোরিকশাটি। এসময় পেছন থেকে ট্রাক্টর এসে তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হয়। পরে সড়কের পাশে ট্রাক্টর রেখে চালক পালিয়ে যায়।

মিঠাপুকুর ফায়ার সার্ভিসের সদস্য আহসান হাবীব বলেন, ‘ঘটনার পর নিহতদের উদ্ধার করা হয়। এদের মধ্যে হাসিনা পারভিন ছিলেন সাত মাসের অন্তঃসত্তা।’

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান বলেন, ‘ময়না তদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

সম্মানি ভাতা বাড়ালো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা