সারাদেশ

সাতক্ষীরায় বেড়িবাঁধ নির্মাণের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা : সাতক্ষীরার শ্যামনগরের টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতিবাজ কর্মকতাদের শাস্তির দাবিতেমানববন্ধন করেছে উপকূলবাসী।

রোববার (২৭ জুন) বেলা ১১টায় শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গাবুরায় টেকসই বেড়িবাঁধের দাবিতে বক্তারা বলেন, গাবুরা দ্বীপ ইউনিয়ন হওয়ায় আমাদের সব সময় বাঁধভাঙা নিয়ে আতঙ্কে থাকতে হয়। আকাশে মেঘ দেখলে আতঙ্কে আমাদের ঘুম হারাম হয়ে যায়। সম্প্রতি ঘূর্ণিঝড় ইয়াসে শ্যামনগরের গাবুরার বেড়িবাঁধগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই এলাকায় মানুষ খুবই দুর্ভোগের মধ্যে বাস করছে। অনেক মানুষ এখনও বাঁধের ওপর মানবেতার জীবন যাপন করছে। অনেকে জলবায়ু উদ্বাস্তু হয়ে অন্য এলাকায় চলে যাচ্ছে। তারা আর ফিরে আসছে না।

তারা বলেন, দিন-দিন বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে উপকূলীয় ইউনিয়নগুলো। মানুষের কষ্টের সম্পদ কিছু দিন পরপর একেকটি দুর্যোগ এসে নিয়ে চলে যাচ্ছে। বাঁধের জন্য উপকূলের মানুষকে এখনও আন্দোলন করতে হচ্ছে। আমরা ত্রাণ নয়, টেকসই বেড়িবাঁধ চাই।

মানববন্ধনে খায়রুল ইসলাম মিলনের সভাপতিত্বে ও শেখ আবু হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, শহিদুল ইসলাম, নাজমুল ইসলাম নয়ন, ইউসুফ সাদিক প্রমুখ। দ্রুত টেকসই বাঁধের দাবিতে বঙ্গবন্ধু কন্যার হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

যুবদল কমিটি নিয়ে ফের অসন্তোষ, এনির সঙ্গে পদবঞ্চিতদের বৈঠক

যুবদলের সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটি নিয়ে চলমান অসন্তোষের মধ্যে আবারও বিএনপির য...

শিক্ষার গুণগত উন্নয়নে জোর প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা