সারাদেশ

হঠাৎ সাভার মডেল থানায় পরীমনি

নিজস্ব প্রতিবেদক : নিজের দায়ের করা একটি মামলার প্রয়োজনে হঠাৎ সাভার মডেল থানায় এসেছেন চিত্রনায়িকা পরীমনি।

রোববার (২৭ জুন) দুপুর আড়াইটার দিকে তিনি সাভার মডেল থানায় আসেন। পরে ঢাকা জেলা উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফির কক্ষে প্রবেশ করেন।

পরীমনি প্রবেশের পরপরই সাভার মডেল থানায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং মূল ফটক আটকে দিয়ে সাংবাদিক প্রবেশেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার পরিদর্শক কাজী মাইনুল ইসলাম জানান, পরীমনি সাভার থানায় কিছুক্ষণ আগে এসেছেন। বিস্তারিত পরে জানানো হবে।

এর আগে গত ২৩ জুন মামলার আসামি নাসির ইউ আহমেদ ও অমিকে পাঁচ দিনের রিমান্ডে থানায় আনা হয়।

ঢাকা বোট ক্লাবে গত ৯ জুন রাতে ব্যবসায়ী নাসির উদ্দিন (নাসির ইউ) মাহমুদসহ কয়েকজনের দ্বারা ধর্ষণ ও হত্যাচেষ্টার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন চিত্রনায়িকা পরীমনি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা