সারাদেশ

মোবাইল না দেয়ায় কিশোরীর আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী: রাজশাহীর পুঠিয়া উপজেলায় মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়ায় ১০ম শ্রেণির এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে । রোববার (২৭ জুন) সকালে বাড়ির নির্মাণাধীন বাথরুমে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত স্কুলছাত্রীর নাম আম্মারা খাতুন (১৬)। সে বানেশ্বর ইউনিয়নের খুটিপাড়া গ্রামের কাউসারুল ইসলামের মেয়ে। সে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার সূত্র জানায়, সবসময় মোবাইল ফোন নিয়ে পড়ে থাকত আম্মারা। শনিবারও তার হাতে ফোন দেখে কেড়ে নেন তার বাবা। এতে সে অভিমান করে বসে। রোববার ভোরে বাথরুমে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, শনিবার (২৬ জুন) দিবাগত রাতের কোনো এক সময় বাথরুমের বাঁশের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ওই স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে ধারনা করা হচ্ছে । এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা