সারাদেশ

পিকআপ-ট্রাক সংঘর্ষ নিহত ১ 

নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীতে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত হয়েছেন। নিহত পিকআপ চালকের নাম রমজান আলী (২৫)। এ সময় আরও পাঁচজন আহত হয়েছেন।

রোববার (২৭ জন) ভোরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার পাথাইলকান্দি ২ নম্বর ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

এলেঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মোস্তাফিজুর রহমান জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা আমভর্তি একটি পিকআপ ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে সিমেন্ট ভর্তি একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই পিকআপ চালক রমজান আলী নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা