সারাদেশ

মেয়ের বাড়িতে বাবার ঝুলন্ত লাশ 

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ: সুনামগঞ্জে দোয়ারাবাজার উপজেলায় মেয়ের বাড়ি থেকে বীর মুক্তিযোদ্ধা বাবার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৭ জুন) সকালে উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের উষাইর গাঁও থেকে কালাই মিয়া (৭০) নামের এক বীর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জনান, কালাই মিয়া দীর্ঘদিন ধরে বিধবা মেয়ে সালমা বেগমের বাড়ি বসবাস করে আসছিলেন। বার্ধক্য জনিত রোগসহ অভাব-অনটনে ভুগছিলেন তিনি। রোববার সকালে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

দোয়ারাবাজার থানার এসআই দিলু ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বীর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হচ্ছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এ বিষয়ে ঘটনার রহস্য জানা যাবে।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

তদন্ত শেষ করতে টাস্কফোর্সকে ফের ৬ মাস সময় দিলেন হাইকোর্ট

রাজধানীতে সেই ২০১২ সালে নিজ বাসায় নির্মমভাবে খুন হ...

থাপ্পড়ে সহপাঠীর কান ফাটানো সেই যবিপ্রবি শিক্ষার্থী বহিষ্কার

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক শিক্ষার্থীকে থাপ্পড় মে...

দেশে বিশ্বমানের চিকিৎসা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের মধ্যেই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা