সারাদেশ

রাজশাহীতে দুই সপ্তাহে ১৭১ মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী : রাজশাহীতে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। ১৪ দিনের ব্যবধানে ১৭১ জনের মৃত্যু হয়েছে। প্রতিদিনই শনাক্ত হচ্ছে তিনশোর বেশি রোগী। মহানগরে লকডাউন শুরুর পরও কমছে না সংক্রমণের হার। উচ্চ সংক্রমণ রোধে কঠোর লকডাউন চেয়েছেন সিভিল সার্জন।

দুই সপ্তাহের লকডাউনের মধ্যে রাজশাহী জেলাতে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫৭৪ জন। এই সময় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ১৭১ জন।

করোনা সংক্রমণের চরম অবনতির প্রেক্ষিতে রাজশাহী শহরে ১১ জুন বিকেল থেকে শুরু হয় কঠোর লকডাউন। লকডাউন শুরুর পরও কমেনি মৃত্যুর সংখ্যা। বরং দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকা।

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল জানায়, ১১ জুন হাসপাতালের করোনা ইউনিটে মারা যান ১৫ জন। ২৪ জুন ১৮ জনসহ গত ১৪ দিনে এখানে ১৭১ জনের মৃত্যু হয়।

সিভিল সার্জন অফিস জানায়, রাজশাহীতে ১১ জুন করোনা শনাক্ত হয় ৩৩৯ জন।

আর ২৪ জুন ৩১৪ জনসহ লকডাউনের ১৪ দিনে ৪ হাজার ৫৭৪ জনে করোনা শনাক্ত হয়।

সিভিল সার্জন ডা. কাউয়ুম তালুকদার বলেন, ‘আমাদের পর্যবেক্ষণে দেখা গেছে লকডাউনটি পুরোপুরি কাজে লাগেনি। তবে করোনা সংক্রমণ এই সময়ে বাড়েনি, আবার কমেও নি। এ কারণে আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। জেলাজুড়ে মাইকিংসহ সব মাধ্যমে সচেতন করা হচ্ছে। পাশাপাশি মাস্ক বিতরণ চলছে। স্বাস্থ্যবিধি না মানলে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে শাস্তির আওতায় আনা হচ্ছে।’

তিনি বলেন, ‘জেলায় টেস্টের পরিমাণ বাড়ছে। আগে ২০০ থেকে ৩০০ টেস্ট হতো। এখন সব মিলিয়ে কোনো কোনো দিন দুই হাজার পর্যন্ত টেস্ট হচ্ছে। এ কারণে শনাক্ত বাড়ছে। তবে শনাক্ত হার একই আছে। সংক্রমণের হার কমাতে হলে মানুষকে আরও কঠোর লকডাউনের মধ্যে আনতে হবে।’

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

সম্পর্কের গভীরতার সাথে সঙ্গীর আচরণের পরিবর্তন, কেন হয়? 

প্রিয় মানুষের সঙ্গে সম্পর্কের শুরুর সময়টুকু সাধারণত ভালোবাসা, উচ্ছ্বাস এবং দী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা