সারাদেশ

সমুদ্র সৈকত তরুণের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, পটুয়াখালী : কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে নিজাম নামে এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে কুয়াকাটা ট্যুরিজম পার্কসংলগ্ন সৈকতে স্থানীয়রা লাশটি দেখে পুলিশে খবর দেয়।

নিহত নিজামের (১৯) বাড়ি কুয়াকাটার দক্ষিণ মুসল্লিয়াবাদ গ্রামের জয়নাল খানের ছেলে। সে পেশায় ভ্যানচালক বলে জানা গেছে।

পুলিশ জানায়, নিজাম বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সৈকতে সাঁতার কাটতে নেমে ঢেউয়ের তোড়ে তলিয়ে যায়। দুপুর সাড়ে ১২টার দিকে সৈকতে লাশটি ভেসে ওঠে। সাঁতার না জানায় নিজামের মৃত্যু হয় বলে ধারণা করছে পুলিশ।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান লাশ উদ্ধারের কথা স্বীকার করে বলেন, নিহতের পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা