সারাদেশ

রংপুরে সকাল-সন্ধ্যা ধর্মঘটের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিনিধি : ব্যাটারিচালিত রিকশা-ভ্যান চলাচল বন্ধের সিদ্ধান্ত রোববারের (২৭ জুন) মধ্যে প্রত্যাহার করা না হলে মঙ্গলবার (২৯ জুন) রংপুরে সকাল-সন্ধ্যা ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক নেতারা।

বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে রংপুর নগরের শাপলা চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ হুঁশিয়ারি দেন জাতীয় শ্রমিক পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রংপুর মহানগর জাতীয় চার্জার রিকশা-ভ্যান চালক ইউনিয়নের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা।

তোফা বলেন, সারাদেশে একযোগে ব্যাটারিচালিত চার্জার রিকশা-ভ্যান বন্ধের সিদ্ধান্ত অত্যন্ত দুঃখজনক। দেশে শতকরা ৮০ ভাগ মানুষ দিনমজুর। এরমধ্যে ৪০ ভাগ মানুষ কোনো না কোনোভাবে থ্রি-হুইলার, অটোবাইক, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান চালক ও শ্রমিক। রিকশা-ভ্যান চলাচল বন্ধ করা হলে ৪০ ভাগ মানুষের পেটে লাথি মারা হবে। অনেক পরিবার পথে বসবে।

তিনি বলেন, সরকারকে এই ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত প্রত্যাহার করে নিতে হবে। শ্রমিকদের জন্য বিকল্প কর্মসংস্থান সৃষ্টি না করে হঠকারী কোনো সিদ্ধান্ত নেয়া হলে বেকার সমস্যা চরমে উঠবে।

আগামী রোববারের (২৭ জুন) মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষিত সিদ্ধান্ত প্রত্যাহার করে না নিলে মঙ্গলবার (২৯ জুন) সকাল-সন্ধ্যা ধর্মঘট পালন করা হবে হুঁশিয়ারি দেন এ শ্রমিক নেতা।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা