সারাদেশ

ব্যবসায়ীর গলা কাটে হত্যা

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর : চাঁদপুরে মজিবুর রহমান খান (৬৫) নামে এক মুদি ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২২ জুন) রাতে সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের মহজমপুর গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত মজিবুর রহমান মহজমপুর গ্রামের মৃত ওয়ালী উল্লাহ খানের ছেলে।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠিয়েছে।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ জানান, নিহত ব্যবসায়ী মঙ্গলবার বিকেলে বাড়ির পাশে বিলে মাছ ধরতে চাঁই পাততে যান। বাড়ি ফিরে না আসায় রাতে তাকে খুঁজতে গেলে বিলে তার গলা কাটা লাশ দেখতে পায় এলাকাবাসী। পুলিশ লাশ উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

তিনি আরও জানান, পুলিশ বিষয়টি তদন্ত করছে। থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সান নিউজ/ এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা