সারাদেশ

প্রধানমন্ত্রীকে মেরে ফেলার হুমকি,  যুবক গ্রেফতার 

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ: ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মেরে ফেলার হুমকি দেয়ায় ফয়সাল আহম্মেদ মিনা (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার(২৩জুন) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এরআগে গতকাল মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়।

এরআগে গতকাল রাতে এ ব্যাপারে গোপালগঞ্জ শহরতলীর চরমানিকদাহ গ্রামের মোঃ গোলাম হোসেনের ছেলে ও গোপালগঞ্জ সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ মাসুদ মামলা বাদী হয়ে মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃত ফয়সাল আহম্মেদ গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া ইউনিয়নের নিজড়া জাঙ্গাল বাজার এলাকার আলমগীর মিনার ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, গত ১৬ জুন বিকাল ৩টায় ফয়সাল আহম্মেদ তার নিজের ফেসবুক আইডি Foysal Ahmed এর মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়ে মেরে ফেলার এই হুমকি দেয়।

স্ট্যাটাসটি হুবুহু তুলে ধরা হলো সান নিউজ পাঠকদের জন্য। “অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে এতোদিন দেখা করতে চেয়েছি। যাতে গণভবনে গিয়ে শেখ হাসিনাকে গুলি করে মেরে ফেরবো। শেখ হাসিনার সাথে দেখা করতে না পারলে অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করতে পারবো না। আমার কোন ক্ষমতা নাই। এ জন্য বার বার অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করতে চেয়েছিলাম যাতে যে কোন একজনের কাছ থেকে বন্দুক কেড়ে নিয়ে শেখ হাসিনাকে গুলি করে মেরে ফেলবো।কিন্তু বার বার চেষ্টা করেও পারলাম না। যে দেখা করার সুযোগ পাবো সেদিন মেরে ফেলবো।ইনশাল্লাহ”।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম জানিয়েছেন, এ বিষয়ে মামলা হয়েছে। পরে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। পুলিশ ফেসবুকে এ ঘটনার সত্যতা পেয়েছে। গ্রেফতারকৃত যুবককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা