সারাদেশ

ক্ষেতে গলিত পা বাঁশঝাড়ে হাত

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক কৃষকের কচুক্ষেত থেকে মানুষের একটি পা এবং পাশের বাঁশঝাড়ের নীচ থেকে দুটি হাতের কাটা অংশ উদ্ধার করেছে পুলিশ। দেহের অন্যান্য অংশের সন্ধানে মাঠে নেমেছে পুলিশ।

সোমবার (২১ জুন) দুপুরে মির্জাপুর ইউনিয়নের দক্ষিণ পাঁচাউন গ্রামে এ ঘটনা ঘটে।

মির্জাপুর ইউনিয়ন বিট পুলিশ কর্মকর্তা এসআই কাশি চন্দ্র শর্মা বলেন, ধারণা করা হচ্ছে কাটা অংশগুলো চার-পাঁচ দিন আগের। সকালে খেতে কাজ করতে গিয়ে ওই কৃষক প্রথমে দুর্গন্ধ পান। পরে গলিত একটি কাটা পা দেখে পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে পা উদ্ধার করে। পরে পাশের বাঁশঝাড়ের নীচে দুটি কাটা হাতের অংশ পাওয়া যায়। পা হাঁটু থেকে এবং হাত দুটো কনুই থেকে কাটা ছিলো।

শ্রীমঙ্গল থানার ওসি আব্দুছ ছালেক বলেন, ধারণা করা হচ্ছে হাত-পা গুলো কোনো নারীর। কাটা অংশগুলো ওই বস্তায় ছিলো। শিয়াল বস্তা থেকে টেনে বের করেছে। এখনো পুলিশি তল্লাশি চলছে।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

১০ মরদেহের পরিচয় শনাক্ত, পরিবারের কাছে লাশ হস্তান্তর

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেকে টুপটুপ রেস্টুরেন্ট...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

‘তুমি এই পুরস্কারের যোগ্য’

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর জয়ের...

ঢাবি বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের কর্মশালা শুরু

বিশ্বব্যাংকের হিট প্রকল্পের আওতায় "An Introdu...

ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা সভা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা