সারাদেশ

পাবনায় খালে ডুবে দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, পাবনা: পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের মনোহরপুর গ্রামে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার(২১ জুন) বেলা ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো, মনোহপরপুর গ্রামের আবুল হোসেনের ছেলে জুয়েল রানা (১৩) ও জিয়াউর রহমানের ছেলে জেহাদ হোসেন (১৩)।

স্থানীয় ইউপি সদস্য একরাম হোসেন দুই শিশুর মৃত্যু নিশ্চিত করে জানান, এদিন দুপুরে জুয়েল ও জেহাদ খালের পাড় থেকে পানির মধ্যে লাফ দিয়ে খেলা করছিল। হঠাৎ স্রোতের মধ্যে পড়ে যায় একজন। আরেকজন তাকে উদ্ধারের চেষ্টাকালে সেও ওই স্রোতের মধ্যে পড়ে ডুবে যায়।

খালের উপরে থাকা অন্যরা চিৎকার শুরু করলে স্থানীয় প্রায় অর্ধশতাধিক মানুষ খালের কমপক্ষে ১০ ফুট গভীর পানির মধ্যে নেমে তল্লাসী শুরু করে। ঘটনার দুই ঘণ্টা পর খোঁজাখুঁজির এক পর্যায়ে দুই শিশুকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা অভিযোগ করে জানান, ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে ৬ জন ফায়ার সার্ভিসের কর্মী ঘটনাস্থলে এসেছিল। কিন্তু তারা বাচ্চা দু’টি উদ্ধারে তাদের তৎপরতা লক্ষ্য করা যায়নি। শিশু উদ্ধার হওয়ার পর তারা চলে যায়।

এ বিষয়ে পাবনা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো: জাকির হোসেন বলেন, খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে গিয়েছি। তবে আমরা পানিতে নামিনি এটা সঠিক। কারণ আমরা পানিতে নেমে উদ্ধার করার অভিজ্ঞতা নাই। সেজন্য ডুবুরি টিম রয়েছে। আমরা ডুবুরি টিমকে খবর দেয়ার পর শিশু দু’টি উদ্ধার হয়। আমরা তাদের হাসপাতালে নিয়ে যাই। পরে পুলিশের সহায়তায় তাদের মরদেহ বুঝিয়ে দিয়ে এসেছি।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা