সারাদেশ

ইউপি নির্বাচন: আ.লীগ নেতার গাড়ি ভাংচুর

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পর্যবেক্ষণে করতে গিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের হামলা শিকার হলেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু। এ সময় বিদ্রোহী প্রার্থীর লোকজন তার গাড়ি ভাঙচুর করে।

সোমবার (২১ জুন) দুপুর ২টার দিকে কমলনগর উপজেলার ৯ নম্বর তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের কার্যালয়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল থেকে তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের নির্বাচন চলছে। নির্বাচনে নৌকার প্রার্থী আশরাফুজ্জামান রাসেল। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফয়সাল আহমেদ রতন। দুপুর ২টার দিকে নির্বাচন পর্যবেক্ষণে গিয়ে ইউনিয়ন পরিষদের কার্যালয়ে অবস্থান নেন গোলাম ফারুক পিংকু।

এসময় খবর পেয়ে বিদ্রোহী প্রার্থী রতনের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী অস্ত্রশস্ত্র নিয়ে দলীয় কার্যালয়ে হামলা চালায়। একই সঙ্গে গোলাম ফারুক পিংকুর গাড়ি ভাঙচুর করেন তারা। অবস্থা বেগতিক দেখে গোলাম ফারুককে পিংকুকে উদ্ধার করে নিরাপদে নিয়ে যায় পুলিশ।

গোলাম ফারুক পিংকু অভিযোগ করে বলেন, বিদ্রোহী প্রার্থী রতনের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী অস্ত্রশস্ত্র নিয়ে আমার ওপর হামলা চালায়। এ সময় কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। এ বিষয়ে জানতে ফয়সাল আহমেদ রতনকে একাধিকবার ফোন দিলেও ধরেননি।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, ঘোড়া প্রতীকের প্রার্থী রতনের নেতৃত্বে হামলা ও গাড়ি ভাঙচুর করা হয়। হামলাকারীদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সান নিউজ/ জেআই /আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা