সারাদেশ

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, সাভার: সাভারের আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আল আমিন নামের এক গ্যারেজ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার( ২১জুন) সকাল ৮টার দিকে আশুলিয়ার টঙ্গাবাড়ী এলাকার মাদবরবাড়ীর খান ইকুইপমেন্ট নামের একটি গ্যারেজে এ ঘটনা ঘটে।

মৃত আল আমিনের বাড়ি টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার মানিকপুর গ্রামে। তিনি আশুলিয়াতে একটি ভাড়া বাড়িতে থাকতেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন কবির জানান, সকালে গ্যারেজে গাড়ি পরিষ্কার করতে যান আল আমিন। মূলত বৈদ্যুতিক সংযোগের স্প্রে মেশিনের মাধ্যমে গাড়ি ধোয়ার কাজ করেন গ্যারেজের শ্রমিকরা। এ সময় ওই মেশিনের বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন আল আমিন। গুরুতর আহত অবস্থায় আল আমিনকে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই আল মামুন বলেন, মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা