সারাদেশ

চেয়ারম্যান প্রার্থীর স্ত্রীকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক, বরগুনা : বরগুনার বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো. ইউসুফ শরীফের বাড়িতে ঢুকে তার স্ত্রীসহ নয়জনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ সময় ওই বাড়িতে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করা হয়।

রোববার (২০ জুন) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে চেয়ারম্যান প্রার্থী ইউসুফ শরীফের স্ত্রী তাসলিমা আক্তার (৪৮) তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ইউসুফ শরীফের স্বজনদের অভিযোগ, তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইমাম হাসান শিপনের কর্মী ও সমর্থকরা এ ঘটনা ঘটিয়েছে। যদিও এ অভিযোগ অস্বীকার করেছেন চেয়ারম্যান প্রার্থী ইমাম হাসান শিপন।

ইউসুফ শরীফের ছেলে হামিম শরীফ বলেন, আমাদের বাড়ির সামনে দিয়ে শতাধিক মোটরসাইকেল নিয়ে মহড়া দিয়ে যাওয়ার সময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর কর্মী ও সমর্থকরা আমাদের বাড়িতে ঢুকে হামলা ও ভাঙচুর চালায়। এরপর বাড়িতে থাকা আমার মা-সহ নয়জনকে কুপিয়ে জখম করে। এরপর তারা আমাদের ঘর ও গোয়ালঘরে আগুন দেয়।

তিনি আরও বলেন, এ ঘটনার খবর পেয়ে বেতাগী থানা পুলিশ আমাদের বাড়িতে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বেতাগী উপজেলা হাসপাতালে পাঠায় এবং ফায়ার সার্ভিসে খবর দিলে তারা কর্মীরা নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে বেতাগী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মিজান সালেহ বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন তপু বলেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের চিকিৎসার ব্যবস্থা করে পুলিশ। এ ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। এ ছাড়া অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা