সারাদেশ

চালের হিসাব চাওয়ায় কুপিয়ে জখম

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার: মৌলভীবাজারের হাজিপুর ইউনিয়নে বরাদ্দকৃত চাল এর হিসাব চাওয়ায় দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ২ জনকে জখম করার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১৮ জুন) হাজীপুর ইউনিয়নের ইসমাইলপুর জামে মসজিদে জুমার নামাজ পড়ার পর এ ঘটনাটি ঘটে।

আহতরা হলেন সৌদ্দি প্রবাসি মো. ইদ্রিছ আলী (৪৮), মো. মাহমুদুল হাসান (৩৮) । আহতদের মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত সৌদি প্রবাসী ইদ্রিস আলী জানান, ২০১৩ সালের এমপি বরাদ্দকৃত চাল এলাকার ঈদগাহ সংস্কারের জন্য দিয়ে ছিলেন সেই চালের হিসাব চাইলে মসজিদের মতোয়াল্লী আব্দুল ওয়াহিদ গংরা দেশীয় অস্ত্র দিয়ে আমাকে ও আমার চাচাতো ভাইকে আহত করে।

কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় ঘটনার সত্যতা নিশ্চত করে জানান এ ব্যাপারে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা