সারাদেশ

হামলাকারীরা ডাকাত

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া সদরে বাড়িতে ঢুকে দুই ভাইকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। পরিবারের লোকজন জানিয়েছে, হামলাকারীরা ডাকাত। হামলা করলেও বাড়ির লোকজনের চিৎকারে তারা ডাকাতি না করেই পালিয়ে যায়।

সদর উপজেলার কাশিনগর গ্রামে শনিবার ( ১৯ জুন) ভোরে এই ঘটনা ঘটে।

পরিবারের লোকজন জানান, শনিবার ভোর ৩ টায় বাড়িতে একদল ডাকাত হামলা চালায়। তাদের বাধা দিতে গেলে কোপানো হয় হরেন্দ্রকে। তাকে বাঁচাতে গেলে আহত হন বড়ভাই গরচান।

তাদের চিৎকারে আশেপাশের লোকজন জড়ো হতে শুরু করলে ডাকাতদল পালিয়ে যায়। তারপর আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাজমুল হক রনি বলেন, আহতদের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাত আছে। তাদের মধ্যে গরচানের বুকে জখম মারাত্মক হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, ঘটনার বিস্তারিত জানতে খোঁজ নেয়া হচ্ছে।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা