সারাদেশ

খুলনা বিভাগে করোনায় সর্বোচ্চ মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, খুলনা: খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়ে ২২ জনের মৃত্যু হয়েছে। গত বছরের ১৯ মার্চ বিভাগে প্রথম সংক্রমণ শনাক্ত হওয়ার পর থেকে প্রথমবারের মতো ২৪ ঘণ্টায় ২২ জনের মৃত্যু হলো। যা এ পর্যন্ত খুলনা বিভাগে সর্বোচ্চ রেকর্ড।

শনিবার (১৯ জুন) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি আরও জানান, এর মধ্যে কুষ্টিয়ায় সর্বোচ্চ সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগে ৬২৫ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে এবং সুস্থ হয়েছেন আরও ১৯২ জন।

এর আগে গতকাল শুক্রবার করোনায় সংক্রমিত হয়ে এ বিভাগে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্তের সংখ্যা ছিলো ১ হাজার ৩৩।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা