সারাদেশ

কবর থেকে মাথার খুলি চুরি

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ : ময়মনসিংহের কবর খুঁড়ে লাশের মাথার খুলি চুরি হয়ে গেছে। বুধবার (১৬ জুন) দিবাগত রাতে নগরীর ২০ নম্বর ওয়ার্ডের কেওয়াটখালীর পোল্ট্রির জামে মসজিদের গোরস্থানে এ ঘটনা ঘটে।

সরেজমিন গিয়ে দেখা যায়, গোরস্থানের তিনটি কবরের মাটি খুঁড়ে কঙ্কাল চুরি করা হয়েছে। তবে হাত-পায়ের কিছু হাড় মাটিতে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। স্থানীয়দের ধারণা, রাতে কবর খুঁড়ার সময় রাস্তার আশপাশের কেউ দেখে ফেলায় কিছু হাড় রেখেই পালিয়ে যায় তারা।

এ বিষয়ে জামে মসজিদের ঈমান মাকসুদুর রহমান বলেন, ‘এমন ঘটনা এ গোরস্থানে প্রথম ঘটেছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।’

স্থানীয় কাউন্সিলর সিরাজুল ইসলাম বলেন, ‘সকালে মসজিদের ইমাম আমাকে বিষয়টি জানান। এরপর পুলিশে খবর দেয়া হয়।’

কোতোয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা