সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালের ৬ দালালের জেল

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে অভিযান চালিয়েছে ৬ দালালকে আটক করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৭ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার বৈদ্য এবং কিশোর কুমার। এ সময় তাদের প্রত্যেককে এক সপ্তাহের কারাদণ্ডাদেশ দেয়া হয়।

দণ্ডপ্রাপ্ত হলেন, সদর উপজেলার সুহিলপুরের আব্দুল্লাহ (৪০), জেলা শহরের শিমরাইলকান্দি এলাকার রাসেল বকসি (২৭), পশ্চিম মেড্ডা শরীফপুরের শিপন (২৭), হালদারপাড়ার মামুন (৪৫) ও নবীনগরের মহেশপুরের শাহপরান (২০)।

এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার বৈদ্য জানান, সদর হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা দালালদের বিষয়ে বিভিন্ন সময় অভিযোগ দিয়েছেন। এরই পরিপ্রেক্ষিতে হাসপাতালে অভিযান চালিয়ে ছয়জন দালালকে আটক করা হয়। তাদের প্রত্যেককে এক সপ্তাহের কারাদণ্ড দেয়া হয়েছে। পাশাপাশি এই অভিযান অব্যাহত থাকবে।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা