সারাদেশ

চুয়াডাঙ্গায় শনাক্ত ৫৯, মৃত্যু ৬

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় করোনা ও করোনা উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ছয় জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনায় শনাক্ত হয়েছেন আরও ৫৯ জন। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৭৮ জনে।

এদিকে জেলায় করোনা সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করায় সীমান্তবর্তী উপজেলা দামুড়হুদায় তৃৃতীয় দিনের মতো চলছে লকডাউন।

চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডাঃ এ এস এম মারুফ হাসান জানান, চুয়াডাঙ্গায় করোনা ও করোনা উপসর্গে মৃত্যুর সংখ্যা কয়েক দিনে বৃদ্ধি পেয়েছে। গতকাল বুধবার করোনায় ২ জন ও করোনা উপসর্গ নিয়ে ৪ জনসহ ৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৫ জনই সীমান্তবর্তী দামুড়হুদা উপজেলার বাসিন্দা।

বুধবার (১৬ জুন) চুয়াডাঙ্গায় ১২৮ জনের নমুনা পরীক্ষায় নতুন করে আরও ৫৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। স্বাস্থ্যবিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

নমুনা পরীক্ষার বিবেচনায় জেলায় শনাক্তের হার দাঁড়িয়েছে ৪৬.০৯ শতাংশ। এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২ হাজার ৪০৪ জন।

নতুন আক্রন্ত ৫৯ জনের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার ২৯ জন, দামুড়হুদা উপজেলার ১৮ জন, জীবননগর উপজেলার ৮ জন ও আলমডাঙ্গা উপজেলায় ৪ জন।

চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ১১ হাজার ৫০০টি। এর মধ্যে পরীক্ষা করে ফলাফল পাওয়া গেছে ১০ হাজার ৯২৫টির।

শেষ খবর পাওয়া পর্যন্ত চুয়াডাঙ্গায় ৪০১ জন করোনাক্রান্ত রোগী চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এর মধ্যে সদর উপজেলায় ১২১ জন, আলমডাঙ্গায় ৩৭ জন, দামুড়হুদায় ১৬২ জন ও জীবননগরে ৮১ জন।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা