সারাদেশ

বোয়ালমারীতে ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে ৭ম শ্রেণির এক ছাত্রী বিদ্যালয়ে এসাইনমেন্ট জমা দিয়ে বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সোমবার (১৪ জুন) রাতে নির্যাতিত ছাত্রীর মা বাদী হয়ে বোয়ালমারী থানায় মামলা করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের সুগন্ধি গ্রামের ৭ম শ্রেণির এক ছাত্রী (১৫) গত ২ জুন পার্শ্ববর্তী বঙ্গেশ্বরদী উচ্চ বিদ্যালয়ে এসাইনমেন্ট জমা দিয়ে বাড়ি ফিরছিল। একই ইউনিয়নের পূর্ব ভাটদি নামক স্থানে পৌঁছলে সুগন্ধি গ্রামের বাদশা খাঁ-র ছেলে হৃদয় খাঁ (১৮) পাটক্ষেতে নিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করে।

এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদি হয়ে হৃদয় খাঁকে একমাত্র আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী- ০৩) এর ৯ (১) ধারায় ১৪ জুন রাতে বোয়ালমারী থানায় মামলা করেছেন। ঘটনার পর থেকে আসামি ধর্ষক হৃদয় পলাতক রয়েছে।

বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, আসামি হৃদয়কে গ্রেফতারের চেষ্টা চলছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা