সারাদেশ

৮ ফুট লম্বা অজগর উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, মোংলা (বাগেরহাট): পরপর পাঁচটি হাঁস মারা গেছে। কারণ খুঁজতে গিয়ে হাঁসের খোপ খোলে আট ফুট লম্বা অজগরটি দেখতে পান লোকজন। পরে স্থানীয়রা বন্যপ্রাণী সংরক্ষণ অধিদফতরের ওয়াইল্ড টিম ও ভিটিআরটিকে খবর দিলে তারা অজগরটি উদ্ধার করেন।

মঙ্গলবার (১৫ জুন) উপজেলার সুন্দরবন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিধান হালদারের বাড়ি থেকে অজগরটি উদ্ধার করা হয়।

সুন্দরবনের বন্যপ্রাণী সংরক্ষণে কাজে নিযুক্ত ওয়াইল্ডটিম প্রতিনিধি মো. সোহেল হাওলাদার বলেন, অজগরটি বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

বনবিভাগের কাটাখালী ফাঁড়ির (ওসি) মেগনাথ বলেন, অজগরটি আমাদের কাছে হস্তান্তর করা হলে সেটি সুন্দরবনে অবমুক্ত করা হয়। ছয় কেজি ওজনের সাপটি ৮ ফুট লম্বা।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা