সারাদেশ

ফতুল্লায় নারী-পুরুষের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় পৃথক স্থান থেকে কিশোরী ও যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে তাদের লাশ উদ্ধার করা হয়।

ফতুল্লা মডেল থানার ওসি (তদন্ত) তরিকুল ইসলাম জানান, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড দিয়ে হেঁটে যাওয়ার সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় ৩৫ বছর বয়সী অজ্ঞাত এক যুবক মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তার পরনে লুঙ্গি আর নীল রঙের টি-শার্ট ছিল।

একই রাতে ফতুল্লার মাহমুদপুর এলাকায় সোহাগ মিস্ত্রির ভাড়াটিয়া বাড়িতে পারিবারিক কলহের জের ধরে জাকিয়া (১৬) নামে এক কিশোরী ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

পরে চিকিৎসাধীন অবস্থায় জাকিয়ার মৃত্যু হয়। তিনি কুমিল্লা জেলার দাউদকান্দি থানার উজিয়ারা গ্রামের খোরশেদ আলমের মেয়ে।

তিনি আরও জানান, ২ জনের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা সভা অ...

ফুলবাড়ী ইউএনও’র সঙ্গে প্রাণ বঙ্গ মিলার্সের কর্মকর্তাদের সাক্ষাৎ

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসু...

চিটাগুড়  নিয়ে মোংলা বন্দর জেটিতে ভিড়েছে বিদেশী জাহাজ

মোংলা বন্দর জেটিতে ভিড়েছে মোলাসেস (চিটাগুড়) নিয়ে ব...

ফুলবাড়ীতে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক জব্দ

দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্ত এলাকায় পৃথক প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা