সারাদেশ

ধানক্ষেতে মিললো নিখোঁজ বৃদ্ধের লাশ

নিজস্ব প্রতিনিধি, জামালপুর: জামালপুরের তিতপল্লায় ধানক্ষেত থেকে আব্দুর রশিদ (৭৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার হয়েছে। সোমবার দুপুর দেড়টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ। সুরতহাল রির্পোট শেষে ময়নাতদন্তের জন্য লাশটি জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত বৃদ্ধের বাড়ি সদর উপজেলার তিতপল্লা দক্ষিণপাড়া গ্রামে। পেশায় তিনি কৃষক ছিলেন। গতরাতে বাড়ি থেকে তিনি বের হয়ে নিখোঁজ হন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে ১০টার দিকে ওই বৃদ্ধ বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি।

সোমবার দুপুরে তিতপল্লা এলাকার একটি ধানক্ষেতে পানিতে লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্যে লাশটি জামালপুর জেনারেল হাসপতাল মর্গে পাঠায়।

নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আলীম বিষয়টি নিশ্চিত করেছেন।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা